Ads By Blogger

Sunday, March 17, 2019

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

ads

(বিডি টিপ্স টেক)আশাকরি সবাই  ভাল আছেন।আজ আপনাদের সাথে একটি টিপ্স শেয়ার করবো আপনারা চাইলে খুব সহজে আপনার পেন্ড্রাইভকে আপনার পোর্ট্যাবল কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন।এর ফলে আপনার সেভ করা হিস্টরি,বুকমার্ক বা সফটয়্যার যে কারো কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এর জন্য দরকার হবে একটি সফটওয়্যারটি। এটি মূলতঃ একটি পোর্টেবল এপ্লিকেশন লঞ্চার। আপনার পেন ড্রাইভে রাখা পোর্টেবল এপ্লিকেশনগুলোকে অনেকটা উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত দেখাবে। তবে এতে আরো কিছু গুরুত্বপূর্ন ফিচার ও রয়েছে।

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার
আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

keyword: pc tips bangle,bangla help tips,it tips bangle,it tips in bangle,android tips bangle,bangla pc tips,রিংটোন ডাউনলোড,ফ্রী গেম ডাউনলোড,পেনড্রাইভকে বানান কম্পিউটার,অন্যের কম্পিউটারে ব্যবহার করুন নিজের কম্পিউটার,পেনড্রাইভকে বানান পোর্টেবল কম্পিউটার,কিভাবে নিজের কম্পিউটার অন্যের কম্পিউটারে ব্যবহার করবেন।

 এই লিংক (কিছুক্ষন অপেক্ষা করে skip add এ ক্লিক করুন) থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন। একটি খালি পেনড্রাইভ পিসির সাথে সংযুক্ত করুন। এবার ডাউনলোড করা portableApps.com_Platform_Setup_xx.x.x চালু করুন। Detination Folder হিসেবে পিসিতে লাগানো পেন ড্রাইভটিকে দেখাবে। না দেখালে ব্রাউজ করে দেখিয়ে দিন। এর পর ইনস্টল করে ফেলুন। PortableApps.com Platform সয়ংক্রিয়ভাবে চালু হবে। না হলে মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করে Start প্রোগ্রামটি চালু করুন। উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত একটা মেন্যু দেখতে পাবেন।
এই মেন্যুর ডান পাশে Apps -> Get More Apps… এ ক্লিক করুন। পোর্টেবল এপ ডিরেক্টরি চালু হবে। এখান থেকে আপনি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন ওয়েব ব্রাউজার, ইউটিলিটি, মাল্টিমিডিয়া, শিক্ষামূলক সফটওয়্যার, গেমস সহ শতাধীক ফ্রি সফটওয়্যার। এছাড়াও যে কোন পোর্টেবল প্রোগ্রাম আপনি PortableApps.com Platform এ সংযুক্ত করতে পারবেন। এজন্য মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করুন। এখানে PortableApps নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। PortableApps ফোল্ডারের ভেতরে সাব ফোল্ডার করে পোর্টেবল প্রোগ্রাম পেস্ট করুন। যেমন- আপনি যদি Adobe Illustrator CS5 এর পোর্টেবল ভার্শন রাখতে চান তাহলে PortableApps এর ভেতর Adobe Illustrator CS5 নামে একটা ফোল্ডার তৈরী করে এর ভেতর Adobe Illustrator CS5 এর পোর্টেবল ফাইলটি রাখুন। এবার PortableApps.com Platform এর মেন্যুর ডান পাশে Apps -> Refresh App Icons এ ক্লিক করুন। এখন মেন্যুতে Adobe Illustrator CS5 দেখতে পাবেন। এভাবে আপনি যতখুশি(পেন ড্রাইভ ফুল না হওয়া পর্যন্ত) পোর্টেবল প্রোগ্রাম এখানে সংযুক্ত করতে পারবেন।
কোন প্রোগ্রামের আপডেটেড ভার্শন বের হলে PortableApps.com Platform এর বিল্টইন এপ আপডেটারের মাধ্যমে আপনি তাদের অটো আপডেট করতে পারবেন। ফলে সবসময় পাবেন আপডেটেড প্রোগ্রাম।

আপনি পছন্দমত কোন ফন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরী করলেন কিন্তু অন্য পিসিতে ফাইলটি ওপেন করার পর দেখা গেল ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। কারণ আপনি যে ফন্ট দিয়ে এটি তৈরী করেছিলেন তা এই পিসিতে নেই। এই সমস্যা সমাধানের জন্য PortableApps.com Platform এ পোর্টেবল ফন্ট সাপোর্ট রয়েছে। আপনি যদি কোন থার্ডপার্টি ফন্ট কোন ফাইলে ব্যবহার করেন, তাহলে সেই ফন্টটি পেন ড্রাইভের PortableApps -> PortableApps.com -> Data -> Fonts ফোল্ডারে রেখে দিন। ফন্ট সমস্যা আর হবে না। এখানে উল্লেখ্য যে, Data ফোল্ডারের ভেতর Fonts ফোল্ডারটি না ও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে তৈরী করে নিতে হবে।তবে মনে রাখবেন পেনড্রাইভের স্পেস যত বেশি হবে তত বেশি সুবিধা ভোগ করতে পারবেন।ভাল লাগলে একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন এর চেয়ে বেশি কি আশা করতে পারি।
Brandable Domain Names
ads

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status